সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

জামায়াতের প্রার্থী হননি মিজানুর রহমান আজহারী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২০২ সময় দেখুন
জামায়াতের প্রার্থী হননি মিজানুর রহমান আজহারী


ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী- এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু দলটির পক্ষ থেকে জানানো হয়েছে- এমন খবর সঠিক নয়।

বুধবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরণের গুজব ছড়িয়ে পড়ার কারণে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলসহ দলের কেন্দ্রীয় অনেক নেতা ফেসবুক পোস্টে জানিয়েছেন ঢাকার সাতটি আসনে জামায়াতের কোনো প্রার্থী বদল করা হয়নি।

‘বিভ্রান্তি নিরসন’ শিরোনামে একটি পোস্টে বুলবুল বলেন, ‘জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কোনো সংসদীয় আসনের প্রার্থী পরিবর্তন হয়নি।’

তিনি সাতজন প্রার্থীর নাম প্রকাশ করেন। প্রার্থীরা হলেন-

ঢাকা-৪: সৈয়দ জয়নুল আবেদীন
ঢাকা-৫: মোহাম্মদ কামাল হোসেন
ঢাকা-৬: ড. মো. আব্দুল মান্নান
ঢাকা-৭: হাফেজ হাজী এনায়েত উল্লাহ
ঢাকা-৮: ড. মো. হেলাল উদ্দিন
ঢাকা-৯: কবির আহমদ
ঢাকা-১০: মো. জসিম উদ্দিন সরকার





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর