বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাক্তারদের টেস্ট ও কমিশন বাণিজ্য বন্ধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা করেছে শিবির’ রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড ডিএমপির হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জন গ্রেফতার জাপানে শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ১৩ ‘I Would Be Ashamed’: Translator Emily Wilson Rips Christopher Nolan’s The Odyssey | World News CWG 2026: Gulveer Singh creates history, becomes first Indian to win Men’s 10,000m medal | Commonwealth Games News সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে ব্রেস্ট ক্যানসার সচেতনতা ক্যাম্প

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩০৭ সময় দেখুন
জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে ব্রেস্ট ক্যানসার সচেতনতা ক্যাম্প


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে রাজধানী ঢাকার গুলশানে শুরু হয়েছে দুই দিনব্যাপী ব্রেস্ট ক্যানসার সচেতনতামূলক ক্যাম্পেইন। ‘সচেতন তুমি বিজয়ীনী তুমি’-স্লোগানকে সামনে রেখে গুলশানের ডিসিসি নর্থ সুপার মার্কেট চত্বরে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে শুরু হয় ক্যাম্পের কার্যক্রম।

প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াত মনোনীত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।

প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াত এমন এক আদর্শে বিশ্বাস করে, যে আদর্শ কোনো দল বা মতের জন্য নয়; বরং সারা পৃথিবীর সকল মানুষের জন্য মুক্তি ও কল্যাণের পথ। আর এ কারণেই আমরা মানবসেবামূলক কর্মকাণ্ডেই সবেচেয়ে বেশী প্রেরণা অনুভব করি। আর তাই আমাদের মিশন এবং ভিশন হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পূণর্গঠিত করে স্বাস্থ্যসেবাকে গণমানুষের কাছে সহজলভ্য করে তোলা। কারণ, জামায়াত এদেশে এমন একটি উদাহরণ স্থাপন করতে চায়, যেখানে ক্ষমতাসীন দল শাসক না হয়ে মানুষের সেবক হিসেবে ভূমিকা পালন করবে।’

সভাপতির বক্তব্যে ভষ্যিতে বাংলাদেশের স্বাস্থ্যখাতের সকল দুর্নীতির মূলোৎপাটন করে এই সেবাকে অসহায় ও গরীব মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্যপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

জামায়াত কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারী অধ্যক্ষ নুরুন্নিসা সিদ্দিকা সকল শ্রেণী-পেশার নারীগণকে নিজেদের সুস্বাস্থ্য রক্ষায় সচেতন করে তোলার জন্য জামায়াতের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্যাম্পে থাকছে ব্রেস্ট ক্যানসার সচেতনতামূলক পরামর্শ, মেয়েদের অন্যান্য স্বাস্থ্য পরামর্শ ও সচেতনতামূলক বক্তৃতা। আগ্রহীরা ইতিমধ্যেই ক্যাম্পে ভিড় জমাতে শুরু করেছেন এবং এ ধরণের আয়োজনকে অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। সব বয়সের নারীগণকে ক্যাম্পে অংশ নেওয়ার জন্য সবিনয় আমন্ত্রণ জানিয়েছেন এই ক্যাম্পের আয়োজকেরা।

ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবনে সিনা মেডিকেল কলেজের রেডিওলোজি বিভাগের প্রধান ডা. হাবীবা চৌধুরী সুইট, ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক প্রধান ডাঃ নাঈমা মোয়াজেম, ঢাকা মহানগলী দক্ষিণ মহিলা বিভাগ সেক্রেটারি আয়েশা সিদ্দিকা, উত্তর সেক্রেটারি নাসরিন আক্তার, দক্ষিণ সহকারী সেক্রেটারি জান্নাতুল করীম, উত্তর কালচারাল সেক্রেটারি আঁখি ফেরদৌসী প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom