সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

জামায়াত আমিরের সঙ্গে সাবেক ২ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৯১ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ২০:২৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি. মিলাম ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন ড্যানিলোভিচ আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি বিশেষ করে আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, নির্বাচন ও মানবাধিকারসহ দ্বিপক্ষীয় বিভিন্ন স্বার্থসংর্শ্লিষ্ট বিষয়ে তারা খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যমান পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সারাবাংলা/ইউজে/এইচআই

জামায়াত আমির
মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom