রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

জামায়াত গঠনমূলক সমালোচনার রাজনীতিতে বিশ্বাসী: এটিএম আজহারুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৩৩ সময় দেখুন


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, এমন কোনো বক্তব্য বা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করা যাবে না, যাতে করে জাতীয় ঐক্য সৃষ্টিতে বাধা হয়। জামায়াতে ইসলামী কাদা ছোঁড়াছুড়ির রাজনীতি করেনি, করবেও না। জামায়াতে ইসলামী শিষ্টাচার ও গঠনমূলক সমালোচনার রাজনীতিতে বিশ্বাসী।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রচারণায় সহনশীল ও গ্রহণযোগ্য বক্তব্য প্রচারের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আজহারুল ইসলাম।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে আমাদের আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। জনগণের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যেতে হবে। দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে দ্বীনের দাওয়াত ও সামাজিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

এরআগে, ঢাকা মহানগরী দক্ষিণের কার্যালয় দীর্ঘ ১৪ বছর পর এটিএম আজহারুল ইসলাম এলে তাকে ফুল দিয়ে বরণ করেন মহানগরীর নেতারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর