রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পিকারকে সতর্ক করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পিসিসিপির স্মারকলিপি জামায়াত আমিরের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষক বদলি: প্রতিষ্ঠান প্রধানদের তথ্য এন্ট্রির সময় বাড়াল মাউশি চাঁদা আদায়ে বাধা দেওয়ায় ; বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট জীবন যুদ্ধে হার মানেনি সালমা Match 1,000: Japan and Tunisia handed World Cup honour no two nations have ever received before | Football News চট্টগ্রামে ককটেলসহ নিষিদ্ধ যুবলীগ সভাপতি গ্রেফতার Samantha Ruth Prabhu Expecting First Baby?; Dhanush And Mrunal Thakur Part Ways After Months Of Dating? | Bollywood News কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল: দৌলতপুরে আটক ১ রেড ক্রিসেন্ট’র নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

জামালপুরে কাল বৈশাখী ঝড়ে মসজিদের কাচ ভেঙ্গে গুরুতর আহত মুসল্লি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
জামালপুরে কাল বৈশাখী ঝড়ে মসজিদের কাচ ভেঙ্গে গুরুতর আহত মুসল্লি

সাকিন আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের মেলান্দহে কাল বৈশাখী ঝড়ের বাতাসে মসজিদের কাচ ভেঙ্গে প্রায় ১৫জন মুসল্লির আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিয়া জামে মসজিদের ইমাম ও জান্নাতুল বাকি হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. এমদাদুল হক।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে রমজানের তারাবির নামাজ পড়ার জন্য নলছিয়া গ্রামের মুসল্লিরা জামে মসজিদে যায়। মুসল্লিরা সিজদায় গেলে আকশ্মিক কাল বৈশাখী ঝড়ে মসজিদের কাচের দরজা পড়ে ভেঙে যায়। এতে কাচ দ্রুত ছড়িয়ে পড়লে মুসল্লিদের গায়ের বিভিন্ন আংশে আঘাত লাগে।

আহতরা হলেন, নলছিয়া গ্রামের রহমত মন্ডলের ছেলে এনামুল হক (৫০), মহসিন আলী (পেছি) সরকারের ছেলে নুর ইসলাম (৪৫), শামসুল মন্ডলের ছেলে আছাদুল্লাহ মন্ডল (৬০), সোহরাব মেকার (৬০), সেকান্দর শেখের ছেলে মুসা শেখ (৬০), সোনা মিস্ত্রি (৫৫), তৈয়বুর রহমান (৬০), মুস্তাফিজুর রহমানের ছেলে মুবাশ্বির হাসান (১৬), আব্দুল আজিজ সরকারের ছেলে আব্দুল মামুন (১৬), নলছিয়া জান্নাতুল বাকি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছাব্বির মিয়া (১০) সহ আরও কয়েকজন।

আহতরা বর্তমানে প্রাথমিক চিকিৎসা নিয়ে সকলেই নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom