শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’! চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা

জামায়াত আ.লীগের পুনর্বাসনে ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে: রিজভী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ সময় দেখুন
জামায়াত আ.লীগের পুনর্বাসনে ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে: রিজভী


ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, জামায়াতে ইসলামী পতিত ফ্যাসিস্ট শক্তির সঙ্গে হাত মিলিয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নয়াপল্টন দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন ধ্বংস করে দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল। গণহত্যা, দমন-পীড়ন ও সীমাহীন দুর্নীতির দায়ে তারা জনগণের কাছে প্রত্যাখ্যাত। অথচ আজ তারা ভিন্ন ভিন্ন কৌশলে আবারও মাঠে ফেরার চেষ্টা করছে। সেই সুযোগ করে দিতেই জামায়াত ফ্যাসিস্টদের পাশে দাঁড়িয়েছে।’

রিজভী আরও বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে এখনও কোনো অনুশোচনা নেই। তারা যে ভয়াবহ দমননীতি চালিয়েছে, গণহত্যা ও নির্যাতনের রাজনীতি করেছে। তার জন্য জাতির কাছে বা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ক্ষমা পর্যন্ত চাননি।

সম্প্রতি নিউইয়র্কে আওয়ামী লীগকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়েও রিজভী মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিদেশের মাটিতেও তাদের হিংস্রতা ও ফ্যাসিবাদী চরিত্র প্রকাশ পেয়েছে। এক বছর পেরোলেও তাদের মানসিকতায় কোনো পরিবর্তন হয়নি।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom