বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

জার্মানিতে সরকার গড়তে তিন দলের ঐক্য, চ্যান্সেলর হচ্ছেন শোলজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৯৬ সময় দেখুন
জার্মানিতে সরকার গড়তে তিন দলের ঐক্য, চ্যান্সেলর হচ্ছেন শোলজ


আন্তর্জাতিক ডেস্ক

ভোট গ্রহণের প্রায় ২ মাস পর জার্মানিতে সরকার গড়তে তিন দল ঐক্যমত্যে পৌঁছেছে। বুধবার (২৪ নভেম্বর) জার্মানির সোশ্যাল ডেমোক্রেট পার্টি, পরিবেশবাদী রাজনৈতিক দল গ্রিন্স ও ব্যবসাবান্ধব ফ্রি ডেমোক্রেটস—এই তিন দলের মধ্যে সমঝোতা হয়েছে। এর আগে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জার্মানির নির্বাচনে ভোট গ্রহণ হয়।

২৬ সেপ্টেম্বরের নির্বাচনে ওলাফ শোলজের দল সোশ্যাল ডেমোক্রেট সর্বাধিক আসন পায়। এতে ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা অ্যাঙ্গেলা মের্কেলের দল ক্রিস্টিয়ান ডেমোক্রেট অ্যালায়েন্স হেরে যায়। ওই নির্বাচনে পরিবেশবাদী গ্রিন্সও উল্লেখযোগ্য আসন পায়। এবার তিন দলের জোটের প্রধান হচ্ছেন ওলাফ শোলজ। জার্মানির পরবর্তী চ্যান্সেলরও হতে যাচ্ছেন তিনি।

জার্মানিতে সাধারণ নির্বাচনের পর থেকে সরকার গড়ার পথ যথেষ্ট জটিল ও সময়সাপেক্ষ হয়ে উঠে। ২০১৭ সালের নির্বাচনের পর সেই প্রক্রিয়া শেষ হতে প্রায় ছয় মাস লেগে গিয়েছিল। দলগুলোর মধ্যে ঐকমত্যের লক্ষ্যে প্রাথমিক আলোচনায় আশার আলো দেখলে তবেই জোট গড়ার আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়।

সেখানে শীর্ষ নেতাদের পাশাপাশি বিশেষজ্ঞরা মিলে অভিন্ন সাধারণ কর্মসূচির উদ্যোগ নেন এবং মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন নিয়ে দরকষাকষি করেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর