শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা ছাত্রীকে যৌন হয়রানির দায়ে খুবি শিক্ষক চাকরিচ্যুত ‘We’ve shared the dressing room for so many years’: Rohit Sharma’s heartfelt note for Ajinkya Rahane | Cricket News Ranbir Kapoor, Yash Shine In Ramayana Trailer; Sudesh Berry Calls PM Modi A Vishnu Avatar | Bollywood News কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ ছাত্রদলের লাগাম টানুন— তারেক রহমানের উদ্দেশে সারজিস শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৬৩ ওয়াই-ফাইয়ের গতি বাড়ানোর উপায়

জাল সনদে চাকরি, বেরোবি কর্মকর্তা বরখাস্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫৮ সময় দেখুন
জাল সনদে চাকরি, বেরোবি কর্মকর্তা বরখাস্ত


রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দফতরের সহকারী পরিচালক সোহেল রানাকে জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান এই তথ্য নিশ্চিত করেছেন ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিয়োগের সময় সোহেল রানা রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সনদ জমা দেন। পরবর্তী সময়ে সনদের সত্যতা যাচাইয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকায় চিঠি পাঠায় ।

জবাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সোহেল রানার নামে তারা কোনো স্নাতক বা স্নাতকোত্তর সনদ ইস্যু করেনি। এর পর তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।

রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘সনদ যাচাইয়ে জাল সনদ ব্যবহারের সত্যতা পাওয়া গেছে। এ কারণে সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

তিনি আরও জানান, যাদের বিরুদ্ধে জাল সনদ ব্যবহারের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom