ঢাকা: অবশেষে সব দ্বিধা-দ্বন্দ্বের অবসান ঘটিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ উপলক্ষ্যে আগামীকাল সোমবার (২০ নভেম্বর) থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে দলটি। ফরম বিক্রি চলবে ২১ নভেম্বর, যার দাম নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।
রোববার (১৯ নভেম্বর) জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্য সারাবাংলাকে এ তথ্য জানান। তিনি জানান, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের বনানী কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সবস্তরের নেতাদের বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে।
The post জিএম কাদেরের নেতৃত্বে নির্বাচনে যাচ্ছে জাপা appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.