রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

জিয়াউর রহমানের সমাধিতে ছাত্রদলের তোপের মুখে ডা. সাবরিনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৬ সময় দেখুন
জিয়াউর রহমানের সমাধিতে ছাত্রদলের তোপের মুখে ডা. সাবরিনা


ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন বিতর্কিত চিকিৎসক সাবরিনা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নরসিংদী জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে ডা. সাবরিনাসহ কয়েকজন জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর অপেক্ষায় ছিলেন। এ সময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি আকরামসহ কয়েকজন নেতাকর্মী তার পরিচয় জানতে চান।

ডা. সাবরিনা নিজেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দাবি করলেও ছাত্রদল নেতারা আপত্তি জানিয়ে তাকে স্থান ত্যাগের অনুরোধ করেন। একপর্যায়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। উপস্থিত নেতাকর্মীরা ‘আওয়ামী দালালেরা হুঁশিয়ার’ ও ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’—এমন স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ডা. সাবরিনা গাড়িতে করে স্থান ত্যাগ করেন।

এর আগে গত ২৫ আগস্টও জিয়ার মাজারে শ্রদ্ধা জানানোয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি দাবি করেছিলেন, করোনার ভুয়া সনদ জালিয়াতি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তির মাজারে যাওয়া বিএনপির জন্য কলঙ্কজনক।

উল্লেখ্য, ২০২২ সালে করোনা সনদ জালিয়াতি মামলায় ডা. সাবরিনা ও তার স্বামীসহ ছয়জনকে ১১ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন পান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর