শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

জিয়া পরিবারকে হেয় করতে ডা. জোবাইদার বিরুদ্ধে মামলা: রিজভী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ২৫৩ সময় দেখুন
জিয়া পরিবারকে হেয় করতে ডা. জোবাইদার বিরুদ্ধে মামলা: রিজভী


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জিয়া পরিবারকে হেয় করতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘১/১১ এর জরুরি সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল তা ছিল সম্পূর্ণরুপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারণ, সেই জরুরি সরকার ছিল বর্তমান আওয়ামী সরকারের আন্দোলনের ফসল। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এই মামলাটি করা হয়েছিল।’

‘মূলত জিয়া পরিবারকে হেয় করার জন্য বানোয়াট, কাল্পনিক ও অসত্য মামলা দায়েরের ধারাবাহিকতারই অংশ ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে এই মামলা। বর্তমান সরকারের বিরুদ্ধে লাখ লাখ কোটি টাকা পাচারের অভিযোগসহ মহাদুর্নীতির তেলেসমাতি আজ দেশ-বিদেশে সবার মুখে মুখে। এই মূহুর্তে মামলাটি মূলত জনগণের দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর অপচেষ্টা মাত্র’- বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘ডা. জোবাইদা রহমান একদিকে যেমন জিয়াউর রহমান বীর উত্তম এবং দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধু অন্যদিকে তিনি এদেশের একটি ঐতিহ্যবাহী বর্ণাঢ্য পরিবারের সন্তান। সরকার অসৎ রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই মামলাটি দীর্ঘ সময় ধরে টিকিয়ে রেখেছে। অথচ এই মামলাটির কোনো সারবত্তা নেই। আজ সরকার রাষ্ট্রীয় ক্ষমতার বাহাদুরিতেই সবকিছু নিয়ন্ত্রণ করছে। বর্তমান সরকারের ইঙ্গিতেই আইন-আদালত নিয়ন্ত্রিত হয়।’

সারাবাংলা/এজেড/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর