শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘জুলাইবিরোধী’ শিক্ষকের উপস্থিতি, অনুষ্ঠান বর্জন ছাত্রসংসদ নেতাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ সময় দেখুন
‘জুলাইবিরোধী’ শিক্ষকের উপস্থিতি, অনুষ্ঠান বর্জন ছাত্রসংসদ নেতাদের


ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত ‘জুলাই সনদ’ বিষয়ক এক অনুষ্ঠানে ‘ফ্যাসিবাদপন্থী’ শিক্ষক উপস্থিত থাকার অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জন করেছেন ডাকসু সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নেতারা।

বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবে আয়োজিত যুব নীতিনির্ধারণী এ অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুল ইসলামের উপস্থিতিকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তারা অনুষ্ঠান ত্যাগ করেন।

ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, ‘আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাই জুলাইয়ের অংশ। কিন্তু কেউ যদি জুলাইবিরোধী অবস্থানে থাকেন, তার উপস্থিতি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। অধ্যাপক আইনুল ইসলাম ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত, তার বিরুদ্ধে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। তার উপস্থিতি আমাদের জন্য লজ্জাজনক।’

তিনি আরও বলেন, ‘যেহেতু এই অনুষ্ঠানটি ছিল “জুলাই সনদ” বিষয়ক, তাই একজন জুলাইবিরোধী ব্যক্তির উপস্থিতি আমরা মেনে নিতে পারি না। সে কারণেই ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুর ছাত্র প্রতিনিধিরা অনুষ্ঠানটি বর্জন করেছেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকসু জিএস মো. মাজহারুল ইসলাম, রাকসু জিএস সালাউদ্দীন আম্মার এবং চাকসু এজিএস আইয়ুবুর রহমান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর