শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

জুলাইয়ের বেতন দেরিতে পাবেন মাদরাসার শিক্ষক-কর্মচারীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৬৯২ সময় দেখুন


ঢাকা: চলতি মাসের বেতন দেরিতে পাবেন, মাদরাসা শিক্ষা অধিদফতরের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত ৫ থেকে ৭ কর্মদিবস সময় লাগবে বলে জানিয়েছে অধিদফতর।

গতকাল বুধবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদফতরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের অবগতির জন্য এ নোটিশ প্রকাশ করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীদেরর ইনক্রিমেন্ট হিসাব ও অন্যান্য বিষয়াদির কাজ চলমান রয়েছে। এ অবস্থায় শিক্ষক-কর্মচারীদের চলতি জুলাই মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের জন্য ৫ থেকে ৭ কর্মদিবস অতিরিক্ত সময় লাগতে পারে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর