রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

জুলাই যোদ্ধাদের ওপর পুলিশের হামলায় এনসিপির নিন্দা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৭০ সময় দেখুন
জুলাই যোদ্ধাদের ওপর পুলিশের হামলায় এনসিপির নিন্দা


ঢাকা: জুলাই সনদ সই অনুষ্ঠানের দিন আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

শনিবার (১৮ অক্টোবর) দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

আখতার বলেন, জুলাই সনদের অনেকগুলো দিক নিয়ে সইয়ের আগে সরকারের দিক থেকে নিশ্চিত হতে চাইলেও সনদ বাস্তবায়ন বিষয়টি অনুল্লিখিত থাকায় জাতিকে তা ধোঁয়াশার মধ্যে রেখেছে। তাই আমরা সই করিনি। তবে ঐকমত্য কমিশনের মেয়াদ যেহেতু বাড়ানো হয়েছে আমরা পরবর্তী আলোচনায় অংশ নেব।

তিনি আরও বলেন, এনসিপি বাংলাদেশে স্বৈরশাসনকে প্রত্যাখ্যান করে একটি জবাবদিহিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে, এবং এর জন্য রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার অপরিহার্য। দলটির মূল দাবি ছিল জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা এবং এর বাস্তবায়ন প্রক্রিয়ার স্বচ্ছ রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা, যা সনদ সই অনুষ্ঠানে অনুপস্থিত ছিল।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন সতর্ক করে দেন, আইনি ভিত্তি ছাড়া সনদটি ভবিষ্যতে সাংবিধানিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। তিনি বলেন, ‘আমরা চাই, এই সনদ যেন জনগণের আশা-আকাঙ্ক্ষার দলিল হয়, কোনো রাজনৈতিক আপস নয়।’

এ সময় তিনি শহিদ পরিবার ও আহত আন্দোলনকারীদের প্রতি অসম্মানজনক আচরণ এবং জুলাই যোদ্ধাদের ওপর পুলিশের হামলার ঘটনায় গভীর নিন্দা জানান।

সরকার প্রধানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জাতির প্রত্যাশা পূরণে এবং জুলাই সনদের বাস্তবায়নে অনিশ্চয়তা দূর করতে সরকার প্রধানের উচিত দ্রুত একটি ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’ জারি করা।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ সিনিয়র নেতারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর