বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণসংহতি আন্দোলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৫০ সময় দেখুন


ঢাবি: জুলাই অভ্যুত্থানের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণসংহতি আন্দোলন ও তাদের যুব ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

মঙ্গলবার (১ জুলাই) কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় নেতাকর্মীদের জুলাই স্মরণে নানা স্লোগান দিতে দেখা যায়।

শ্রদ্ধা নিবেদন শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, ‘১৯৭১ সালের পর এদেশে ছাত্র-জনতার সবচেয়ে বড় আন্দোলন জুলাই গণঅভ্যুত্থান। পরাজিত ফ্যাসিস্টটা বসে নেই উল্লেখ করে তিনি বলেন, এই গণঅভ্যুত্থান ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে তারা। তাদের সমস্ত অপতৎপরতা রুখে দিয়ে গণঅভ্যুত্থান সফল করতে হবে।’

তিনি বলেন, আওয়ামী লীগ গুপ্ত সন্ত্রাস চালানোর চেষ্টা করছে, অপরাধীদের আইনের আওতায় আনতে হবে, এক্ষেত্রে মব সৃষ্টির কোন সুযোগ নেই। মবের সুযোগ নিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।

তিনি আরও বলেন, সংস্কার করে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। গণহত্যার বিচার করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। দেশ গঠনে একাত্তর, জুলাইসহ সকল আত্মত্যাগকারীদের স্মরণে রাখতে হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর