রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

জুলাই শহিদদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে: গোলাম পরওয়ার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমে জুলাই শহিদদের রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে। ’

১৫ জুলাই মধ্যরাতে দেওয়া এক বিবৃতিতে তিনি ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানান।

তিনি বলেন, ‘২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের শাহাদাতের মধ্য দিয়ে দেশব্যাপী ছাত্র-জনতার গণআন্দোলনের সূত্রপাত হয়। এই আন্দোলনে রাষ্ট্রীয় দমন-পীড়নের মুখেও লাখো মানুষ রাজপথে নেমে আসে।’

তিনি দাবি করেন, ‘সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে প্রায় ২ হাজার মানুষকে হত্যা এবং ৩০ হাজারের বেশি মানুষকে আহত করে। এতে হাজারো মানুষ পঙ্গুত্ব বরণ করে। আমি শহিদদের রূহের মাগফিরাত কামনা করছি। আহতদের প্রতি এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

গোলাম পরওয়ার আরও বলেন, ‘এই গণআন্দোলনের ফসল হিসেবে ৫ আগস্ট শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অবসান ঘটে এবং দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসে। দেশের জনগণ মুক্ত-স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে। রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে তৎপরতা চালাতে পারছে। এ সবই জুলাই গণআন্দোলনের ফসল।’

তিনি বলেন, ‘জুলাই শহিদরা বুকের তাজা রক্ত দিয়ে জাতিকে ঋণে আবদ্ধ করে গিয়েছেন। আমরা তাদের নিকট চির ঋণী। শহিদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে লক্ষ্যে জামায়াত একটি ইনসাফভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আগামীকাল ‘জুলাই শহিদ দিবস’ যথাযথ মর্যাদায় পালনের জন্য জামায়াতের সব শাখা ও দেশবাসীর প্রতি দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজনের আহ্বান জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর