রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

জুলাই সনদে এনসিপি’র সই না করার বিষয়ে যা জানালেন আখতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২২৭ সময় দেখুন
জুলাই সনদে এনসিপি’র সই না করার বিষয়ে যা জানালেন আখতার


ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জুলাই সনদের অমীমাংসিত দিকগুলো সমাধান না হলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণকে সঙ্গে নিয়ে পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে জুলাই সনদ সই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আখতার হোসেন বলেন, ‘জুলাই সনদের অনেকগুলো দিক নিয়ে সইয়ের আগে সরকারের দিক থেকে নিশ্চিত হতে চাইলেও সনদ বাস্তবায়নের পথ অনুল্লিখিত থাকায় এবং সেখানে ধোঁয়াশা থাকায় আমাদের অর্জনগুলো বিফলে যেতে পারে। এ কারণেই আমরা আজকের সনদ স্বাক্ষরের অনুষ্ঠান থেকে বিরত থেকেছি।’

তিনি জানান, ঐকমত্য কমিশনের সময় বৃদ্ধি পাওয়া পরিস্থিতিতে এনসিপি চায়—সনদ বাস্তবায়নের পথ পরিষ্কার করা, বিরোধ ও আপত্তিগুলো সমাধান করা, আদেশের খসড়া স্পষ্ট করা এবং ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে ২০২৬-কে রেফারেন্স পয়েন্ট হিসেবে উল্লেখ করা হোক।

আখতার হোসেন বলেন,‘আলোচনার মাধ্যমে এসব বিষয় সমাধান না হলে আমরা কমিশনের সঙ্গে আলাপ জারি রাখব। প্রয়োজনে আমাদের রাজনৈতিক কর্মসূচি জনগণকে সঙ্গে নিয়ে বাস্তবায়ন করব।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর