রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

জুলাই সনদ সই অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৫৬ সময় দেখুন
জুলাই সনদ সই অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ


ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধি ড. বদিউল আলম মজুমদার ও মনির হায়দার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেনের উপস্থিতিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমন্ত্রণপত্রটি গ্রহণ করেন চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, কমিশনের প্রতিনিধিদল বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে জুলাই সনদ বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়েও আলোচনা করেছেন। তিনি আরও বলেন, ‘বেগম জিয়া বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তবু কমিশনের আমন্ত্রণে তিনি আগ্রহের সঙ্গে বিষয়টি শুনেছেন।’

উল্লেখ্য, বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য বেগম খালেদা জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর