রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘জেল-জুলুমের ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ মে, ২০২৪
  • ১২৯ সময় দেখুন
‘জেল-জুলুমের ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না, ধমক দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না। নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে কারাবন্দি নেতাদের মুক্ত করে আনা হবে।

সোমবার (৬ রাতে) রাজধানীর কোর্টস্ট্রিট রোডে কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কারাবন্দি মোস্তাক আহমেদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, ‘গণতান্ত্রিক রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি আজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালনের মাধ্যমেই ফ্যাসিস্ট সরকারের সব ষড়যন্ত্র ও জুলুমকে রুখে দিতে হবে।’

তিনি বলেন, ‘সরকার তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলায় আদালতে ফরমায়েশি সাজার মাধ্যমে মহানগর বিএনপির শত শত নেতা-কর্মীকে জেলখানায় বন্দি রেখেছে। দেশে কোনো আইনের শাসন নেই, গোটা দেশটাকে আজ কারাগারে পরিণত করা হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, রমনা থানা বিএনপি নেতা সাইফুল বিশ্বাস, চকবাজার থানা বিএনপির নেতা আনোয়ারুল হক রনি, মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মুন্না, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রোলেক্স পারভেজ হ্যাপি, ৩৭ নম্বর ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফ হোসেন বাপ্পী, ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাহিদ হাসান, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডালিম হোসেন প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর