শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

জেহাদ স্মৃতি চত্বরে বিএনপির শ্রদ্ধা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৩৭০ সময় দেখুন
জেহাদ স্মৃতি চত্বরে বিএনপির শ্রদ্ধা


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত নাজির উদ্দিন জেহাদের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে তার স্মৃতি চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

রোববার (১০ অক্টোবর) সকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের নেতৃত্বে বিএনপির পক্ষ থেকে জেহাদের স্মৃতি চত্বরে ফুল দেওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন নব্বয়ের ছাত্র নেতা খায়রুল কবির খোকন, নাজিম উদ্দীন আলম, জহিরুদ্দিন স্বপন, মোস্তাফিজুর রহমান, খন্দকার লুৎফর রহমান, সাইফুদ্দিনী আহমেদ মণি, সাবেক ছাত্রনেতা মীর সরফত আলী সপু ও আকরামুল হাসান প্রমুখ।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবগ্রামে জন্ম নেন তৎকালীন জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী জেহাদ। স্বৈরাচারবিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর দৈনিক বাংলা মোড়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি।

দিবসটি উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শহীদ জেহাদ নিজেকে উৎসর্গ করেছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারে। তার আত্মদানে স্বৈরাচার এরশাদের পতন হয়। কিন্তু অগণতান্ত্রিক অপশক্তি নিষ্ক্রিয় হয়নি। পুরনো স্বৈরাচার ফ্যাসিবাদ আবারও চেপে বসেছে। বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে কঠিন সংগ্রামে উদ্বুদ্ধ করবে শহীদ জেহাদের আত্মদান।’

সারাবাংলা/এজেড/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর