ভারতীয় সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে হলুদ। এটা ছাড়া পুজোপার্বণ থেকে উৎসব, আচার কোনও কিছুই সম্পূর্ণ হয় না। হলুদ ছাড়া ভারতীয় রান্নাও অচল। ঘরোয়া টোটকাতেও এর বহুল ব্যবহার। তবে আরও অনেক রকম ভাবেই হলুদের ব্যবহার করা যায়। রইল তার সুলুকসন্ধান।
তুলসি গাছে: তুলসি গাছ খুব সংবেদনশীল। একটু এদিক ওদিক হলেই ছত্রাক বাসা বাঁধে। ফলে শুকিয়ে যায়। প্রতিদিন নুন, হলুদ মিশিয়ে তুলসি গাছের গোড়ায় ছেটালে এই সমস্যা থেকে মুক্তি মেলে।
সবজিতে: অ্যান্টিব্যাকটেরিয়াল গুণে সমৃদ্ধ হওয়ায় গরম জলে শাকসবজি ভিজিয়ে তাতে কিছু ভিনেগার এবং হলুদ মিশিয়ে দিলে সব ধরণের জীবাণু থেকে মুক্তি পাওয়া যায়।
খারাপ নজর: যাঁরা ‘নজর লাগা’য় বিশ্বাস করেন তাঁদের কাছে হলুদ ওষুধের মতো। এর জন্য বাড়ির চারপাশে হলুদ ছিটিয়ে, প্রবেশপথে হলুদ দিয়েই স্বস্তিকা আঁকা হয়। বিশ্বাস, এতে খারাপ নজর থেকে বাঁচা যায়।
চায়ে: এক কাপ চায়ে মেশাতে হবে এক চিমটে হলুদ। এটা শুধু সংক্রমণ প্রতিরোধ করবে তাই নয়, উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টগুলির কারণে, এটি ক্যানসারকেও দূরে রাখে।
আরও পড়ুন : এই ৫ খাবার ভুলেও ফ্রিজে ঢোকাবেন না, স্বাদ নষ্ট তো হবেই, শরীরও খারাপ হতে পারে!
প্রাকৃতিক প্লাস্টার: ছোটখাটো চোট, আঘাত সারাতে ডাক্তারের কাছে যাবার দরকার নেই। হলুদ আছে তো! চুন আর হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করে লাগাতে হবে। তিন দিনের মধ্যে ব্যথা থেকে মুক্তি মিলবে।
লিভার পরিস্কার: লিভারের কার্যকারিতা হলুদের জুড়ি নেই। সকালে এক গ্লাস জলে এক চিমটে হলুদ এবং কালো মরিচ গুলে খেলে লিভার পরিষ্কার হয়। পেট ঠান্ডা থাকে।
সাদা দাঁত: অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? তবে হলুদের সঙ্গে সামান্য বেকিং সোডা এবং নুন মিশিয়ে নিয়মিত মাজলে দাঁত হবে মুক্তোর মতো সাদা এবং ঝকঝকে।
স্মুদিতে: হলুদের মূল জুস এবং স্মুদির সঙ্গে দূর্দান্ত লাগে। তবে এক চিমটে হলুদ গুঁড়ো দিলেও একই কাজ হবে। স্মুদির স্বাদ বাড়াতে এর জুড়ি নেই।
ভাতে: এক চিমটে হলুদ ভাতে অন্যরকমের স্বাদ ও গন্ধ নিয়ে আসে। তবে ভাত ফোটানোর সময়ই হলুদ দিয়ে দিতে হবে।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Turmeric