রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘টাকা নিয়েছি প্রমাণ করতে পারলে পদত্যাগ করব’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ সময় দেখুন
‘টাকা নিয়েছি প্রমাণ করতে পারলে পদত্যাগ করব’


স্পেশাল করসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আমি বা চেয়ারম্যান কারও কাছ থেকে টাকা নিয়েছি— এমনটি প্রমাণ করতে পারলে পদত্যাগ করব। শত কোটি টাকা পেলে তো বিদেশ চলে যেতাম।

নির্বাচন উপলক্ষ্যে ক্ষমতাসীনদের কাছ থেকে জাতীয় পার্টি (জাপা) টাকা নিয়েছে— এমন অভিযোগ তুলেছেন দলটির পরাজিত প্রার্থী ও বিক্ষুব্ধ নেতারা। তাদের এই অভিযোগ অস্বীকার করে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু সোমবার (১৫ জানুয়ারী) বনানী কার্যযালয়ে বসে এসব কথা বলন।

তিনি বলেন, ‘এগুলো হলো গসিপিং। অনেকেই মনে করছে, আওয়ামী লীগের সঙ্গে যেহেতু আমাদের কথাবার্তা হয়েছে, ২৬টি সিট দিয়েছে। তাদের ধারণা, আমাদের অনেক টাকা দিয়েছে, শত শত কোটি টাকা দিয়েছে। অথচ প্রার্থীদের কেন আমরা টাকা দিলাম না। এটা তাদের মনের আসল ব্যথা।’

তিনি আরও বলেন, ‘ইলেকশন ঠিক মতো হয়নি এবং তারা পাস করেনি এটা আসল ব্যথা না। দুয়েকজন ছাড়া পরাজিত প্রার্থীদের আসল ব্যথা হলো— আমরা শত কোটি টাকা পেয়েছি, অথচ তাদের কেন দিইনি।’

শত কোটি টাকা কে দেবে? এমন প্রশ্ন রেখে জাপা মহাসচিব বলেন, ‘সরকার আমাকে টাকা দেবে কেন? সরকার যদি আমাকে টাকা দেয় তাহলে এটা কি অজানা থাকবে? শত-শত কোটি টাকা হজম করার মতো মানুষ তো আমি না। বাংলাদেশে আমার নিজস্ব একটি বাড়িও নেই। এত টাকা পেলে তো বিদেশ চলে যেতাম।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর