শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

টাঙ্গাইলে বিএনপি’র বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৯ সময় দেখুন
টাঙ্গাইলে বিএনপি’র বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা 

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ যুবদল নেতা, শাওন কে গুলি করে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাংগাইলে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা। শনিবার সকালে টাঙ্গাইল জেলা বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এর আগে শান্তিকুঞ্জ মোরে জেলার বিভিন্ন এলাকা ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে সমবেত হয়। পরে মিছিলটি শান্তিকুঞ্জ মোর থেকে বের হয়ে শহরে ডোকার চেষ্টা করলে তাতে বাধা প্রদান করে পুলিশ। পরে পুলিশের বাধার মূখে পরে সেখানেই সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আতাউর রহমান জিন্নাহ, আবুল কাশেম, শহর বিনপির আহবায়ক মেহেদী হাসান আলিম, শাহিন আকন্দ, সদর উপজেলা বিএনপির আহবায়ক আজগর আলী, যুগ্ম আহ্বায়ক হাদিউজ্জামান সোহেল, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ, শহর বিএনপির সদস্য সচিব ইজাজুল হক সবুজ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নিলুফার ইয়াসমিন খান, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর