শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১১৬ সময় দেখুন
টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে


ডেস্ক রিপোর্ট::  বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাস এবং যুব উন্নয়ন ইত্যাদি চ্যালেঞ্জগুলোতে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে হবে। লক্ষ্য অর্জনে প্রচলিত বাধাগুলো নিরসনে একত্রে কাজ করে যেতে হবে। এছাড়া বিভিন্ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে।

বৃহস্পতিবার (০২ মে) সংসদ ভবনের উত্তর প্লাজায় জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) কারিগরি সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন এসপিসিপিডি প্রকল্পের আওতায় বিএপিপিডি’র ৩টি সাব-কমিটির ৪র্থ যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ইউএনএফপিএ, ইউএনডিপি এবং বিভিন্ন উন্নয়ন অংশীদার জাতীয় সংসদের সাথে কাজ করে চলেছে। তিনি বলেন, এসপিসিপিডি ও বিএপিপিডি’র বিভিন্ন কাজে সংসদ সদস্যগণ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। প্রকল্পগুলোর পক্ষ থেকে প্রত্যন্ত এলাকায় গিয়ে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করা হয়েছে।

স্পিকার বলেন, সাব কমিটিতে দ্বাদশ সংসদের নতুন সংসদ সদস্যরা যুক্ত হবেন। তাদের পরামর্শ ও উদ্যোগের ফলে কমিটির কাজ সামনে এগিয়ে যাবে।

সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপির সভাপতিত্বে এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে. এম. আব্দুস সালামের সঞ্চালনায় এ কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক অতিরিক্ত-সচিব এম এ কামাল বিল্লাহ। কর্মশালায় ‘প্রগ্রেস অ্যান্ড পারসিসটেন্স: দি রোল অব পার্লামেন্টারিয়ানস ইন অ্যাচিভিং আইসিপিডি থ্রি জিরোস গোলস অব বাংলাদেশ’ বিষয়ে ইউএনএফপিএ’র পিপিআর প্রধান ড. মো. শহীদুল ইসলাম এবং ‘ইন্টারন্যাশনাল পার্লামেন্টারিয়ানস কনফারেন্স অন দি ইমপ্লিমেন্টেশন অব দি আইসিপিডি প্রোগ্রাম অব অ্যাকশন’ বিষয়ে সমাজ কল্যাণ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. এ এফ এম রুহুল হক এমপি আলোচনা করেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ইউএনএফপিএ’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ক্রিস্টিন ব্লোখুস উপস্থিত ছিলেন। কর্মশালার শেষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং এ পর্বে সংসদ সদস্যগণ মূল্যবান মতামত দেন।

এ কর্মশালায় সংসদ সদস্য হিসেব জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু, বেগম মেহের আফরোজ চুমকি, আক্তারুজ্জামান, নাহিম রাজ্জাক, নুর উদ্দিন চৌধুরী নয়ন, সামিল উদ্দিন আহমেদ শিমুল, রনজিত চন্দ্র সরকার, এ কে এম মোস্তাফিজুর রহমান, সৈয়দা জাকিয়া নূর, উম্মে কুলসুম স্মৃতি, আরমা দত্ত, কোহেলী কুদ্দুস, সানজিদা খানম, দ্রোপদী দেবী আগারওয়ালসহ সংসদ সদস্যগণ, ইউএনএফপিএ’র প্রতিনিধিবৃন্দ, এসপিসিপিডি প্রকল্পের ডিপিডি এ কে এম আব্দুর রহিম ভুইয়া, টেকনিক্যাল অফিসার খন্দকার জাকিউর রহমানসহ জাতীয় সংসদ সচিবালয়ের প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর