আন্তর্জাতিক ডেস্ক
প্রশান্ত মহাসাগরের টোঙ্গা দ্বীপের পাশে অগ্নুৎপাতের শক্তি জাপানের হিরোশিমায় নিক্ষিপ্ত ১০০ পারমাণবিক বোমার সমান। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এমনটাই দাবি করেছে।
এর আগে গত ১৫ জানুয়ারি প্রশান্ত মহাসাগরে একটি সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠে। এর প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ টোঙ্গায় সুনামি আঘাত হানে। অগ্ন্যুৎপাত এতটাই জোরে হয়েছিল যে, তার শব্দ ৮০০ কিলোমিটার দূরে ফিজির কিছু অংশের বাসিন্দারা তা শুনতে পান। এছাড়াও ২ হাজার ৩০০ কিলোমিটার দূরে নিউজিল্যান্ড থেকেও এই শব্দ শোনা যায়।
সোমবার নাসা জানিয়েছে, অগ্ন্যুৎপাতের আগে হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই দুটি দ্বীপে ২০১৫ সালে জেগে উঠা বিশাল চর ছিল। অগ্ন্যুৎপাতের শক্তি এত ছিল যে, দুটি পুরানো দ্বীপের সঙ্গে যুক্ত হওয়া নতুন ভূমি সমুদ্রে বিলীন হয়ে গেছে।
টোঙ্গা কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্নেয়গিরি ও সুনামির কারণে ৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির ৫ ভাগের এক ভাগ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সারাবাংলা/আইই