মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

ট্যুইটার ছাড়া সরকারের নয়া আইটি বিধি মেনে নিল সব সোশ্যাল মিডিয়া জায়ান্টরা!– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩৮৩ সময় দেখুন
ট্যুইটার ছাড়া সরকারের নয়া আইটি বিধি মেনে নিল সব সোশ্যাল মিডিয়া জায়ান্টরা!– News18 Bangla


#নয়াদিল্লি : ডিজিটাল মাধ্যম (Digital Platform) সংক্রান্ত ভারত সরকারের নয়া বিধি নিষেধ নিয়ে গত কয়েকদিন জোর তরজা চলেছে ট্যুইটার (Twitter), হোয়াটস্যাপ (Whatsapp) বনাম কেন্দ্রের (Central Govt)। তবে অবশেষে কেন্দ্রের নয়া আইটি নীতি গ্রহণ করেছে প্রায় সকল বড় সোশ্যাল মিডিয়া সংস্থাগুলি। ব্যতিক্রম শুধু মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার(Twitter)। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রের নয়া আইটি নীতি গ্রহণ করেনি ট্যুইটার।

সম্প্রতি দিল্লি পুলিশের স্পেশাল সেল টুলকিট মামলায় টুইটারের দিল্লি ও গুরুগ্রামের অফিসে অভিযান চালায়। এই বিরুদ্ধে মাইক্রো ব্লগিং সাইটটি তীব্র প্রতিক্রিয়া জানায়। নয়া আইটি বিধির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্ত হয়েছে ট্যুইটার। এই সূত্রে ভারতে নিজেদের সংস্থার কর্মীদের নিরাপত্তা নিয়েও চিন্তার কথা বলেন তারা। পাশাপাশি ‘বাক স্বাধীনতা’ খর্ব হওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করে। এরপরেই এর পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে ট্যুইটারকে (Twitter) তীব্র ভর্ৎসনা করে কেন্দ্র। তারা জানায়, আন্দাজে কথা বলা বন্ধ করে আইন মেনে চলার চিন্তাভাবনা করুক এই সংস্থা।

সূত্রের খবর, ট্যুইটার বাদে অন্যান্য সকল সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থাগুলি আইটি বিধি মেনে নিয়েছে। সেই নীতি অনুযায়ী সরকারের দাবি অনুযায়ী তথ্য সরবরাহ করেছে। সংস্থাগুলি তথ্য প্রযুক্তি নীতি, ২০২১ অনুসারে তাদের চিফ কমপ্লায়েন্স অফিসার, নোডাল কন্টাক্ট পার্সন এবং গ্রিভান্স অফিসারের তথ্য ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রকের সাথে ভাগ করে নিয়েছে। এর মধ্যে রয়েছে কু, শেয়ারচ্যাট, টেলিগ্রাম, লিঙ্কডইন, গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো বড় বড় সামাজিক যোগাযোগ সংস্থা।

নয়া আইটি নীতি নিয়ে সরকার এবং ট্যুইটারের মধ্যে বিতর্ক ক্রমেই বাড়ছে। অথচ কোনও পদক্ষেপ জানানো হয়নি এই সোশ্যাল মিডিয়া সংস্থার তরফে। প্রতিটি সংস্থাই নতুন নিয়মের অধীনে কেন্দ্রের চাওয়া তথ্যাবলী সরবরাহ করেছে। একমাত্র টুইটারের সঙ্গে এ বিষয়ে এখনও কেন্দ্রীয় সরকারের বনিবনা হয়নি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর