বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ট্রাম্পের শান্তিচুক্তির পরেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২১৪ সময় দেখুন
ট্রাম্পের শান্তিচুক্তির পরেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭০


ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় গাজা উপত্যকায় অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।

গাজা মিডিয়া অফিসের তথ্যমতে, শনিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনী ৯৩টি বিমান হামলা চালিয়েছে। হামলায় ৭০ জন নিহত হয়েছে এবং এতে শুধু গাজা শহরেই ৪৭ জনের মৃত্যু ঘটে।

শনিবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে হামাস জানায়, গাজায় সামরিক অভিযান কমানোর ইসরায়েলি সরকারের দাবি পুরোপুরি মিথ্যা। যুদ্ধাপরাধী নেতানিয়াহুর সরকারের এই অব্যাহত হামলা প্রমাণ করে, তারা নিরীহ বেসামরিক মানুষের বিরুদ্ধে আগ্রাসন থামায়নি।’

এই হামলার আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, হামাস তার প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার অধীনে ইসরায়েলি বন্দিদের মুক্তি দিতে রাজি হয়েছে, যা দীর্ঘস্থায়ী শান্তির সম্ভাবনা তৈরি করছে।

ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী, ইসরায়েলের সম্মতির ৭২ ঘণ্টার মধ্যে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণের কথাও বলা হয়েছে।

মিশর শনিবার ঘোষণা করেছে, সোমবার কায়রোতে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদল পরোক্ষ আলোচনা করবে, যেখানে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির বিস্তারিত আলোচনা হবে।

ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধে এ পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

অন্যদিকে, ইসরায়েল বর্তমানে ১১ হাজার ১০০-এর বেশি ফিলিস্তিনিকে আটক করে রেখেছে, যাদের অনেকেই নির্যাতন, অনাহার ও চিকিৎসা বঞ্চনার শিকার বলে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার (৪ অক্টোবর) এক টেলিভিশন ভাষণে বলেন, ‘হামাসকে নিরস্ত্রীকরণ করা হবে এবং গাজাকে সামরিকীকরণমুক্ত করা হবে। সহজ পথে হোক বা কঠিন পথে, তা নিশ্চিতভাবে ঘটবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর