বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ট্রাম্প ক্ষমতায় ফিরলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে: বাইডেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ সময় দেখুন
ট্রাম্প ক্ষমতায় ফিরলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে: বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক

প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার হোয়াইট হাউজে ফিরলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে সতর্কবার্তা দিয়েছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প ফের প্রেসিডেন্ট হলে মার্কিন সংবিধানকে চ্যালেঞ্জ করবেন বলেও মন্তব্য করেছেন বাইডেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) অ্যারিজোনায় প্রয়াত রিপাবলিকান সিনেটের জন ম্যাককেইনের সম্মানে একটি লাইব্রেরি উদ্বোধনকালে জো বাইডেন এসব কথা বলেন।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফের একবার রিপাবলিকান শিবির থেকে প্রার্থী হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প দেশব্যাপী নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আগামী নির্বাচনে বাইডেনের প্রতিদ্বন্দ্বি হতে পারেন ট্রাম্প। সে কারণেই এবার সরাসরি ট্রাম্পকে নিশানা করেছেন বাইডেন।

বাইডেন ট্রাম্পের সঙ্গে রিপাবলিকান দলকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং তার মিত্ররা আমেরিকার গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। ট্রাম্প জাতির মূল মূল্যবোধকে সমুন্নত রাখার চেয়ে ব্যক্তিগত ক্ষমতায় বেশি আগ্রহী। এমনকি মূলধারার রিপাবলিকানরাও এতে জড়িত।

তিনি ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলনকে মার্কিন রাজনৈতিক ব্যবস্থার অস্তিত্বের হুমকি হিসেবে আখ্যায়িত করেন। বাইডেন ট্রাম্পের আন্দোলনকে চরমপন্থি আখ্যা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে ভয়ংকর কিছু ঘটছে। এটি একটি উগ্র আন্দোলন যা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে যায় না।

এসময় রিপাবলিকান দলের প্রয়াত সিনেটর জন ম্যাককেইনকে একজন গণতন্ত্রপন্থি রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেন বাইডেন। উল্লেখ্য, জীবদ্দশায় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন জন ম্যাককেইন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর