শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

ট্রেনের নিচে ঝাঁপ; এক কিলোমিটার নিয়ে গেল দেহ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৪ সময় দেখুন
ট্রেনের নিচে ঝাঁপ; এক কিলোমিটার নিয়ে গেল দেহ


মাহমুুদুন নবী বেলাল,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে চিলাহাটি হতে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মোছাঃ রুপালী বেগম (৩৮) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টায় আত্রাই স্টেশন লোহার ব্রীজ সংলগ্ন বিহারীপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত রুপালী বেগম উপজেলার ধুলাউরি গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী। জানা যায়, নিহত রুপালী বেগমের স্বামী খাইরুল ইসলাম বিদেশে থাকেন। মাঝে মধ্যেই তার সাথে পারিবারিক কলহ হতো। পারিবারিক কলহের কারণে এদিন সকালে রুপালী বেগম অভিমানে চিলাহাটি হতে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেয়। ট্রেন তার দেহ নিয়ে প্রায় এক কিলোমিটার চলে যায়। এর ফলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মনজের আলী বলেন, তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর