বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আদিবাসী দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৮৭ সময় দেখুন
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আদিবাসী দিবস পালিত

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

‘আদিবাসী ধাত্রীদের সম্মান, অধিকার ও সুস্বাস্থ্য সুরক্ষা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকেলে নারী ঐক্য উন্নয়ন সংঘের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারী ঐক্য উন্নয়ন সংঘের সভাপতি দিপালী খালকো দিপার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল ইসলাম, অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী, সাথী আক্তারসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য দেশের সামগ্রিক সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। এসব ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র ও সমাজের সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি করা আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনের অন্যতম প্রধান উদ্দেশ্য।

অনুষ্ঠানে বিভিন্ন স্টলে আদিবাসী জনগোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়। পাশাপাশি তাদের হাতে তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়।
পরে জেলার বিভিন্ন আদিবাসী সংগঠনের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর