সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

ডিআরইউ’র নবনির্বাচিতদের জামায়াতে ইসলামীর ফুলেল শুভেচ্ছা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ সময় দেখুন
ডিআরইউ’র নবনির্বাচিতদের জামায়াতে ইসলামীর ফুলেল শুভেচ্ছা


ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি‘র (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হয়। নির্বাচনে নবনির্বাচিত নেতাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

এক যৌথ বিবৃতিতে নেতারা শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা গণতান্ত্রিক প্রক্রিয়া সংগঠনের নেতৃত্ব নির্বাচন করেছে। ডিআরইউ প্রতিষ্ঠাকালীন থেকে অদ্যাবধি দলমত নির্বিশেষে গণমানুষের কল্যাণে জাতীয় স্বার্থে আপসহীন ভূমিকা অব্যাহত রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামীতেও ডিআরইউ সেই ধারা অব্যাহত রাখবে বলে নেতারা আশা প্রকাশ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি‘র (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিজয়ীদের তাৎক্ষণিক ফুল দিয়ে শুভেচ্ছা জানান মহানগরীর সহকারি প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।

দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল পুনরায় নির্বাচিত হয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) সারাদিন ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় গণনার পর এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর