মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

ডিনারে খান পরোটার সঙ্গে চিকেন মালাইকারি, জমে যাবে জাস্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩৮৭ সময় দেখুন
ডিনারে খান পরোটার সঙ্গে চিকেন মালাইকারি, জমে যাবে জাস্ট


মালাইকারি বলতে এক সময় বাঙালি শুধুই চিংড়ি মাছের মালাইকারি বুঝতো৷ এখন ফিউশনের যুগ৷ তাই চিকেন দিয়ে বানিয়ে দেখুন মালাইকারি৷ শুধু ভাত নয়, রুটি, পরোটা এমনকী পোলাও দিয়েও জমে যাবে খাওয়া৷

কী কী লাগবে

চিকেন-৩০০ গ্রাম
ধনেপাতা কুচি-২ আঁটি
নুন-স্বাদ মতো
দুধ-আধ কাপ
কসুরি মেথি-১ চা চামচ
ফ্রেশ ক্রিম-২ টেবল চামচ

ম্যারিনেশনের জন্য

হলুদ গুঁড়ো-১ চা চামচ
লঙ্কা গুঁড়ো-১ চা চামচ
তন্দুরি মশলা-১ টেবল চামচ
নুন-স্বাদ মতো
আদা, রসুন বাটা-২ টেবল চামচ

কারি পেস্টের জন্য

মাখন-২ টেবল চামচ
পেঁয়াজ-২টো স্লাইস করা
টোম্যাটো-২টো স্লাইস করা
কাজু-২ টেবল চামচ
গোটা গোলমরিচ-৫টা
তেজপাতা-১টা
ছোট এলাচ-১টা
জয়িত্রী-১ চিমটি
লবঙ্গ-২টো
দারচিনি-আধ ইঞ্চি
ধনে গুঁড়ো-১ চা চামচ
জিরে গুঁড়ো-১ চা চামচ
স্টার আনিজ-১টা
মৌরি গুঁড়ো-১ চা চামচ

কীভাবে বানাবেন

একটা বড় বাটিতে হলুদ, লঙ্কা গুঁড়ো, তন্দুরি মশলা, নুন ও আদা-রসুন বাটা একসঙ্গে নিন৷ চিকেন ভাল করে এই মশলায় ম্যারিনেট করে অন্তত ৩০ মিনিট রাখুন৷ প্যান চড়া আঁচে গরম করে মাখন গলিয়ে নিন৷ এর মধ্যে ম্যারিনেট করা চিকেন দিয়ে কিছুক্ষণ ভাল করে নেড়ে নিন৷ ভাজা চিকেন তুলে রাখুন৷

এবার একটা তলামোটা পাত্রে মাঝারি আঁচে মাখন গরম করে পেঁয়াজ, টোম্যাটো, কাজু, গোলমরিচ, তেজপাতা, এলাচ, জয়িত্রী, লবঙ্গ, দারচিনি, গোটা ধনে, গোটা জিরে, স্টার আনিজ, মৌরি ৮-১০ মিনিট ভেজে নিন৷ কড়া থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নিন৷
এই মশলা দুধের সঙ্গে একসঙ্গে বেটে পেস্ট তৈরি করে নিন৷

আবার হালকা আঁচে প্যান গরম করুন৷ মাখন গলিয়ে বাটা মশলা দিয়ে ফুটতে শুরু করলে চিকেন দিন৷ নুন, চিনি, কসুরি মেথি ও ফ্রেশ ক্রিম দিন ভাল করে৷ ঘন কারি তৈরি হলে ধনেপাতা কুচি ছড়িয়ে নিন৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর