শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৬৬ সময় দেখুন
ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ


ঢাকা: দেশের ১২টি পিটিআইতে জানুয়ারি-অক্টোবর-২০২৬ সেশনে, জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি (নেপ) পরিচালিত ‘ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)’ প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে।

১০ মাস মেয়াদি এই ডিপিএড প্রোগ্রামে আবেদন শুরু হবে আগামী বুধবার (২৬ নভেম্বর) থেকে। জানা গেছে, প্রাথমিকে দক্ষ শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে দেশের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে এ প্রোগ্রাম শুরু করছে সরকার।

সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রোগ্রামটি অনাবাসিক এবং বৈকালিক ডিপিএড ভবিষ্যতে শিক্ষকতা, শিক্ষাবিষয়ক গবেষণায় অংশগ্রহণ এবং জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজ করার জন্য সহায়ক হতে পারে। অর্থাৎ শিক্ষা সংশ্লিষ্ট ক্যারিয়ার গঠনে অর্জিত ডিপ্লোমাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। কোর্সের মেয়াদ ১০ মাস (দুই সেমিস্টার), ক্রেডিট ৩৫। পিটিআইভিত্তিক আসন সংখ্যা ঢাকা-৯০, চট্টগ্রাম-১৫০, রাজশাহী-১২০, রংপুর- ১২০, সিলেট-৯০, বরিশাল-১২০, ময়মনসিংহ-১৫০, যশোর-১২০, কুমিল্লা-১২০, জয়দেবপুর-৯০, দিনাজপুর-১২০ ও বগুড়া-১২০।

ভর্তির যোগ্যতা: আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা অধিভুক্ত কলেজ হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগবা শ্রেণি অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। আবেদনের বয়স উন্মুক্ত।

আবেদন শুরুর তারিখ: ২৬ নভেম্বর ২০২৫, সকাল ১০টা ৩০মিনিট।

আবেদনের শেষ সময়: ১৯ ডিসেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯মিনিট।

ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও স্থান: ২৪ ডিসেম্বর, ২০২৫, সকাল ১১টা আবেদনে উল্লিখিত সংশ্লিষ্ট পিটিআই।

ভর্তি পরীক্ষার নম্বর, বিষয় ও পদ্ধতি: ৫০ নম্বর, বহুনির্বাচনী (বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান), সময় ৫০ মিনিট (মেধাক্রম অনুসারে শিক্ষার্থীদের ভর্তি করা হবে)।

কোর্স ফি: ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে প্রতি সেমিস্টারে ৬০০০ টাকা (ছয় হাজার টাকা) হিসেবে ২ সেমিস্টারে মোট ১২০০০ টাকা (বারো হাজার টাকা) কোর্স ফি হিসেবে ডিপিএড বোর্ড, নেপ এর নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে।

ক্লাস শুরু: ১ জানুয়ারি, ২০২৬।

অনলাইনে আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদনের জন্য প্রার্থীকে https://napeinfo.com/dped লিংকে প্রবেশ করতে হবে। নির্দিষ্ট লিংকে প্রবেশ করে আবেদন ফরম অপশনে ক্লিক করার পর একটি অনলাইন ফরম আসবে। প্রার্থীকে এই অনলাইন ফরমে চাহিত তথ্যসমূহ যথাযথভাবে পূরণ ও ফি জমা দিতে হবে।

প্রবেশপত্র ডাউনলোড: ২০ ডিসেম্বর বিকেল ৪টার পর নির্ধারিত লিংক https://napeinfo.com/dped/admit -এ প্রবেশ করলে প্রবেশপত্র ডাউনলোড অপশন দেখা যাবে। এখানে প্রার্থী তার ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর