সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ২১৬৭

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪২ সময় দেখুন
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ২১৬৭


ঢাকা: দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে ২ হাজার ১৬৭ জন আক্রান্ত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ২ হাজার ১৬৭ জনের মধ্যে বরিশাল বিভাগে ২৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪৭ জন, খুলনা বিভাগে ২৯৮ জন, ময়মনসিংহ বিভাগে ১০২ জন, রাজশাহী বিভাগে ২৫৩ জন, রংপুর বিভাগে ৯২ জন এবং সিলেট বিভাগে ২১ জন রোগী শনাক্ত হয়েছে।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৩০৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ১ লাখ ১ হাজার ৪৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৫ হাজার ৮০৪ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৫ হাজার ৩৩১ জন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর