বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০০ সময় দেখুন
ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬


ঢাকা: দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৬ জন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে আট জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ২ হাজার ৩৬ জনের মধ্যে বরিশাল বিভাগে ২৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৯ জন, খুলনা বিভাগে ২৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১৫ জন, রাজশাহী বিভাগে ১৯৭ জন, রংপুর বিভাগে ৬২ জন এবং সিলেট বিভাগের ১১ জন।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ২৩৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৭৫ হাজার ৭৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখনো হাসপাতালে ভর্তি আছেন ৫২৪০ জন। এ বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭০ হাজার ২৫৭ জন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর