রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, আক্রান্ত ১০৯৭ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করবে বাংলাদেশ-সৌদি আরব Samay Raina Faces Political Heat, BJP And Congress Leaders Slam Him Over Bihar And Kashmir Digs On Latent | Web-series News ‘ I take the blame myself’: Suryakumar Yadav’s big regret over failed ODI career | Cricket News ‘গুমের সেই রাতের কথা মনে পড়লে শরীরে শিহরণ জাগে’ কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার জমকালো আয়োজনে নবীনদের বরণ করে নিল রাবি তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি কপ-১৭: মঙ্গোলিয়া-ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, আক্রান্ত ১০৯৭

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৮ সময় দেখুন
ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, আক্রান্ত ১০৯৭


ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ সময়ে ডেঙ্গুতে ১ হাজার ৯৭ জন নতুন আক্রান্ত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১০৯৭ জনের মধ্যে বরিশাল বিভাগে ১২৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৯ জন, খুলনা বিভাগে ২৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৮১ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৩৩ হাজার ৬৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৪০২ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩২ হাজার ১৮৯ জন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর