শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, আক্রান্ত ৩০৬

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩৩ সময় দেখুন
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, আক্রান্ত ৩০৬


ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। দুইজনই রাজধানীয় ঢাকার। এছাড়া একই সময়ে ডেঙ্গুতে আরও ৩০৬ জন আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ রোগীর মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ৩০৬ জনের মধ্যে বরিশাল বিভাগে ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪১ জন, খুলনা বিভাগে ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ১৩ জন এবং রংপুরে ২৩ জন।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৯ হাজার ৬৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৯১২ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮ হাজার ৭৩২ জন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom