সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

ডেঙ্গু আক্রান্ত আরও ২৬৭ জন হাসপাতালে ভর্তি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৩৩২ সময় দেখুন
ডেঙ্গু আক্রান্ত আরও ২৬৭ জন হাসপাতালে ভর্তি


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: থামছে না ডেঙ্গুর ভয়াবহতা। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে রোগী। ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ২৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে ২১৭ জন এবং ঢাকার বাইরে ৫০ জন ভর্তি হয়েছেন। ডেঙ্গি আক্রান্ত হয়ে চলতি বছর ৪০ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলতি বছর (১ জানুয়ারি থেকে) মোট নয় হাজার ১২০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত হাজার ৯৮৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নিচ্ছেন এক হাজার ৯০ জন।

এদের মধ্যে রাজধানী বিভিন্ন হাসপাতালে ৯৬৫ ও ঢাকার বাইরে ১২৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন আছেন। চলতি মাসেই ডেঙ্গি শনাক্ত হয়েছেন ছয় হাজার ৪৬২ জন। তাছাড়া জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, জুনে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গিরোগী হাসপাতালে ভর্তি হন। জুলাইয়ে মারা যান ১২ ও আগস্টে এখন পর্যন্ত ২৮ জন মারা গেছেন।

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর