শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে জ্বালানি তেলের দরপতন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৭৭ সময় দেখুন
ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে জ্বালানি তেলের দরপতন


আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের ধাক্কায় বুধবার (৪ আগস্ট) বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন হয়েছে। বিশ্বের শীর্ষ ভোক্তা দেশগুলোতে ফের বিভিন্ন মাত্রায় লকডাউন জারি করায় এ পণ্যের চাহিদায় কিছুটা ভাটা পড়েছে।

বুধবার ব্রেন্ট ক্রুডের ফিউচার ৬৭ সেন্ট বা ০.৯ শতাংশ কমে ৭১.৭৪ দরে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েট (ডব্লুউটিআই) ক্রুডের দর কমেছে ব্যরেল প্রতি ১.২ শতাংশ বা ৮৬ সেন্ট। এতে প্রতি ব্যারেল ডব্লুউটিআই ক্রুড বিক্রি হচ্ছে ৬৯.৭০ ডলারে।

যুক্তরাষ্ট্র ও চীন জ্বালানি তেলের শীর্ষ দুটি ভোক্তা দেশ। এ দুই দেশেই করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট ডেল্টার প্রাদুর্ভাব বেড়ে গেছে। ধারণা করা হচ্ছিল যুক্তরাষ্ট্রে ব্যাপক ভ্যাকসিন প্রয়োগ করায় তেলের চাহিদা বেড়ে যাবে। তবে চলতি সপ্তাহে দৈনিক সংক্রমণ ৮০ হাজারের বেশি ছড়িয়ে যাওয়ায় তেলের চাহিদাও নিম্নমুখী।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর