রাস্তা পারাপার করার সময় ড্রেনে পড়ে গিয়েছিল হস্তি শাবক। নিজেদের বুদ্ধিমত্তার সাহায্যে ড্রেনে পড়ে যাওয়া শাবককে উদ্ধার করল মা সহ তিনটি হাতি। উদ্ধারের ঘটনায় সাক্ষী থাকল এলাকার মানুষজন। বুধবার সকালে ২৫ টি হাতির একটি দল রাস্তা পারাপার করে জঙ্গলে ফিরছিল। সব হাতিগুলি রাস্তা পেরিয়ে গেলেও রাস্তার পাশে থাকা আড়াই থেকে তিন ফুটের একটি পাকা ড্রেনে ঢুকে যায় একটি শাবক। ড্রেন পড়ে যাওয়া শাবককে উদ্ধার করার চেষ্টা করে মা হাতি। ততক্ষণে অন্য হাতি গুলি জঙ্গলের দিকে রওনা দেয়। মা হাতিকে সাহায্য করতে এগিয়ে আসে আরেকটি হাতি। ইতিমধ্যেই বিষয়টি বনদফতরের নজরে আসতেই শাবককে ড্রেন থেকে উদ্ধার করার জন্য রেডি হচ্ছিল জেসিপি।
Source link