শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

ঢাকা মহানগর উত্তর যুবলীগের মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩১৮ সময় দেখুন
ঢাকা মহানগর উত্তর যুবলীগের মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ২০০৫ সালের ১৭ই আগস্ট বিএনপি-জামাতের প্রত্যক্ষ মদদে সংঘটিত জঙ্গি সিরিজ বোমা হামলার দোষীদের শাস্তির দাবিতে এবং বিজয় স্মরণীতে বিএনপির গাড়ি ভাঙার প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে এলাকায় মানববন্ধন ও মিছিল করেছে ঢাকা মহানগর যুবলীগ উত্তর।

মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১ টা হতে দুপুর ১ টা পর্যন্ত রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে যুবলীগ চত্বরে এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। এরপর মিছিল বের করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি জামাত জোট সবসময় উগ্র জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ বিজয় স্মরণীতে বিএনপি নেতাকর্মিরা গাড়ি ভাঙচুর করেছে। ববিএনপি জামাত জোট যদি এমন ধ্বংসাত্বক কর্মকাণ্ড না থামায় তাহলে যুবলীগই তাদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গতিশীল বাংলাদেশের গতি ধরে রাখতে পরশ-নিখিলের নেতৃত্বে যুবলীগ সবসময় সজাগ রয়েছে।

মিছিল পূর্ব পথসভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দীন আহমদ, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক তাজবিরুল হক অনু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর রহমান, দফতর সম্পাদক কামরুজ্জামান কামরুল, নির্বাহী সদস্য আবদুল বাতেনসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সারাবাংলা/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর