শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

ঢাবিকে ‘স্মার্ট ক্যাম্পাস’ হিসেবে গড়তে শয়ন-সৈকতের ৮ নির্দেশনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১০৫ সময় দেখুন
ঢাবিকে ‘স্মার্ট ক্যাম্পাস’ হিসেবে গড়তে শয়ন-সৈকতের ৮ নির্দেশনা


ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘স্মার্ট ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী ও সংশ্লিষ্ট প্রতিটি হল, অনুষদ, ইনস্টিটিউটকে ৮টি নির্দেশনা দিয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ‘দেশরত্ন শেখ হাসিনার ক্যাম্পাসের পথযাত্রা’ শিরোনামে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন শাখা ছাত্রলীগের শীর্ষ এই দুই নেতা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বৈশ্বিক উন্নয়ন ইতিহাসের রোল মডেল, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ‘স্মার্ট ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলা বাংলাদেশ ছাত্রলীগের শপথ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আঁতুড়ঘর, শহীদের রক্তস্রাত, মুক্তি আন্দোলনের অদ্বিতীয় বাতিঘর, জাতির পিতা ও দেশরত্নের স্মৃতিধন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ’।

বিজ্ঞপ্তিতে সর্বমোট ৮টি নির্দেশনা দেওয়া হয়। সেগুলো হলো—

১. আবাসিক হলগুলোতে শতভাগ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে।

২. আবাসন, খাদ্য ইত্যাদি যেকোনো সমস্যায় শিক্ষার্থীদের পাশে সর্বোচ্চ সহানুভূতি নিয়ে দাঁড়াতে হবে।

৩. সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় যেন ক্লাসরুম, লাইব্রেরি ও আবাসিক হলে শিক্ষার পরিবেশ বিনষ্ট না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

৪. ক্যাম্পাস ও সংশ্লিষ্ট ইউনিটগুলো থেকে সব প্রকার ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নামিয়ে ফেলতে হবে এবং পরিচ্ছন্নতা নিশ্চিতে ভূমিকা রাখতে হবে।

৫. প্রতিটি ইউনিটে গঠনতন্ত্র মোতাবেক মাসিক নির্বাহী সভা আয়োজন করতে হবে।

৬. সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার করতে হবে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

৭. শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক সাংগঠনিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও উদ্যোগ গ্রহণ করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে।

৮. ক্যাম্পাসে কোনো অবস্থাতেই অযথা হর্ন বাজানো যাবে না।

The post ঢাবিকে ‘স্মার্ট ক্যাম্পাস’ হিসেবে গড়তে শয়ন-সৈকতের ৮ নির্দেশনা appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর