শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৭.২৯%

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৪১ সময় দেখুন
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৭.২৯%


ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার এই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রায় ৯৩ শতাংশই উত্তীর্ণ হতে পারেননি। পাসের হার মাত্র ৭ দশমিক ২৯ শতাংশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর হতে জানানো হয়েছে, এ বছর ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭১২ জন আবেদন করে। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩ হাজার ৬১১ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ৭ হাজার ৫৫৩ জন। মানবিক শাখার ৪ হাজার ১০৯ জন, বিজ্ঞান শাখার ২ হাজার ৯৮১ জন এবং ব্যবসায় শিক্ষা শাখার ৪৬৩ জন উত্তীর্ণ হয়েছে। ৫ জনের পরীক্ষা বাতিল হয়েছে। পাশের হার ৭ দশমিক ২৯ শতাংশ। গত ১৩ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষায় মানবিক শাখা থেকে মো. শাহরিয়ার শিমুল, বিজ্ঞান শাখা থেকে রিফাত আল রাফি এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে মো. আবির আহমেদ রোহান প্রথম স্থান অধিকার করেছে।

পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এ ছাড়া, গ্রামীণফোন, বাংলালিংক অথবা টেলিটক মোবাইল নম্বর থেকে DU ALS ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।

উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৭ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকাল ৩টা পর্যন্ত বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে পারবে। বিভিন্ন কোটায় আবেদনকারীদের আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট কোটার ফরম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ ও যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ২১ থেকে ২৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom