শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ঢাবি ‘চ’ ইউনিটে পাশের হার ৩ শতাংশের কম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২৪৬ সময় দেখুন
ঢাবি ‘চ’ ইউনিটে পাশের হার ৩ শতাংশের কম


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: ২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষায় লিখিত অংশে পাশ করেছে ৩ শতাংশেরও কম শিক্ষার্থী। সাধারণ জ্ঞান অংশে পাশ করা শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত পরীক্ষার এই অংশে ২৫৮ জন পাশ করেছে।

রোববার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ‘চ’ ইউনিটের ফলাফল প্রকাশ করেন।

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী কাবেরি আজাদ রুমী ৯০ দশমিক ২৫ পেয়ে এই ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল মিলিয়ে তার মোট প্রাপ্ত নম্বর ১১০ দশমিক ২৫। এছাড়া ৮৪ দশমিক ২৫ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মরিয়ম মালিহা৷ মাদারিপুরের গভর্মেন্ট নাজিমউদ্দীন কলেজের এই শিক্ষার্থীর মোট প্রাপ্ত নম্বর ১০৪ দশমিক ০৩। ৮০ দশমিক ৭৫ নাম্বার পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী নাহিদ হাসান নিপু। তার সর্বমোট প্রাপ্ত নাম্বার ১০০ দশমিক ৭৫।

এর আগে চারুকলা অনুষদভুক্ত এই ইউনিটের সাধারণ জ্ঞান অংশের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৯ অক্টোবর। এই ইউনিটে সর্বমোট ১৩৫টি আসনের বিপরীতে পরীক্ষায় আবেদন পড়ে ১৫ হাজার ৪৯৫টি। এতে অংশ নেয় ১০ হাজার ৬৫ জন। এদের মধ্যে সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ১ হাজার ৫৪০ জন শিক্ষার্থীদের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৬ অক্টোবর।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিছার হোসেন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমানসহ প্রমুখ।

সারাবাংলা/আরআইআর/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর