শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচন: আওয়ামীপন্থিদের নিরঙ্কুশ বিজয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ২৬৫ সময় দেখুন
ঢাবি শিক্ষক সমিতি নির্বাচন: আওয়ামীপন্থিদের নিরঙ্কুশ বিজয়


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ড. মো. নিজামুল হক ভুইয়া। এই দুই পদসহ সমিতির ১৫ পদের ১৪টিতেই জয় পেয়েছে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল। কেবল একটি সদস্য পদে জয় পেয়েছেন বিএনপিপন্থি সাদা দলের শিক্ষকদের একজন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সমিতির নতুন কমিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোট নেওয়া শেষ হয় বিকেল ৪টায়। এবারের নির্বাচনে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী।

নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ। তিনি পেয়েছেন ৯৪৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা দলের ড. ইয়ারুল কবীর। তিনি পেয়েছেন ৩৯২ ভোট।

এদিকে, ৯৭০ ভোট পেয়ে সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মো. নিজামুল হক ভুইয়া। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের ড. আব্দুস সালাম পেয়েছেন ৩৮১ ভোট।

সহসভাপতি পদে ৮২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ড. সাবিতা রিজওয়ানা রহমান। এ ছাড়া ৮৫০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ড. মো. আকরাম হোসেন। আর যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৮২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ড. মো. আবদুর রহিম।

এর বাইরে শিক্ষক সমিতির সদস্য পদে নির্বাচিত হয়েছেন ড. এজিএম শফিউল আলম ভুইয়া, ড. ইসতিয়াক মঈন সৈয়দ, ড. লাফিফা জামাল, ড. চন্দ্রনাথ পোদ্দার, মো. লুৎফর রহমান, ড. মো. নাসির উদ্দিন মুন্সী, ড. মো. আব্দুল মঈন, ড. সাদেকা হালিম, ড. জিনাত হুদা এবং ড. ফিরোজ আহমেদ। এর মধ্যে কেবল মো. লুৎফর রহমানই সাদা দল থেকে জয় পেয়েছেন।

সারাবাংলা/আরআইআর/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর