বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে — পানিসম্পদ মন্ত্রী কর্ণফুলীতে দেয়াল ধসে নিহত ১, আহত ৩ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত

তফসিল ঘোষণায় জামায়াতের আনন্দ মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন
তফসিল ঘোষণায় জামায়াতের আনন্দ মিছিল


ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী স্বাগত জানিয়ে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তাৎক্ষণিক জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে এক আনন্দ মিছিল বের করে। মিছিলে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিল পরবর্তী পথসভায় ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে প্রশাসনকে নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়কে কোনোভাবেই বিতর্কিত করা যাবে না।’

সকল রাজনৈতিক দলকে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত করতে যেভাবে গণতন্ত্রকামী সকল শক্তি ঐক্যবদ্ধ ছিল একইভাবে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম আগামী জাতীয় নির্বাচনে যেকোন বাধা, ষড়যন্ত্র, চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুঁখে দিতে হবে।

ড. হেলাল উদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের জন্য যতটা জরুরি এবং গুরুত্বপূর্ণ ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে জুলাই সনদের স্বীকৃতির জন্য গণভোট ততটাই জরুরি এবং গুরুত্বপূর্ণ। তাই জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে জুলাই সনদের স্বীকৃতির জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। ‘হ্যাঁ’ প্রস্তাবকে জয়যুক্ত করতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমেদ খান, শাহজাহানপুর পূর্ব থানা আমির মুহাম্মদ শরিফুল ইসলাম, শাহজাহানপুর পশ্চিম থানা আমির মো. সরোয়ার হোসেন, মতিঝিল পূর্ব থানা আমির মো. নুর উদ্দিনসহ মহানগরী দক্ষিণের বিভিন্ন থানা আমির-সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom