বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

তরুণদের দক্ষতা ঘাটতি চরমে: ইউনিসেফ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৭৭ সময় দেখুন
তরুণদের দক্ষতা ঘাটতি চরমে: ইউনিসেফ


আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের চার ভাগের তিন ভাগ তরুণ কর্মক্ষেত্রে অদক্ষ, ৯২ দেশের ১৫-২৪ বছর বয়সী তরুণদের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল (ইউনিসেফ)।

বিশ্ব যুব দক্ষতা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার (১৪ জুলাই) এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে বৈশ্বিক শিক্ষা ও দক্ষতা সংকট মোকাবিলায় জরুরি বিনিয়োগ প্রয়োজন।

ইউনিসেফ বলছে, শিশু-তরুণদের মধ্যে দক্ষতার চরম ঘাটতি। বিশেষ করে নিম্ন আয়ের দেশের তরুণরা সবচেয়ে পিছিয়ে।

এ ব্যাপারে ইউনিসেফের শিক্ষাবিষয়ক পরিচালক রবার্ট জেনকিন্স বলেন, দক্ষ শিশু ও তরুণ প্রজন্ম দেশের সমৃদ্ধি, অগ্রগতি ও আর্থসামাজিক উন্নতিতে অনুপ্রেরণা জোগায়। অথচ তাদের বড় অংশ অদক্ষ। যা বিশ্বকে অনুৎপাদনশীলতার দিকে নিয়ে যাবে।

স্বল্পআয়ের দেশগুলোতে তিন ভাগের এক ভাগ দেশের ৮৫ ভাগ তরুণ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা, প্রযুক্তি ও কর্মসংস্থানের জন্য যে দক্ষতা প্রয়োজন তা নেই বলে জানাচ্ছে ইউনিসেফ। যেসব তরুণ স্কুলের বাইরে ও মাধ্যমিক স্তরে কম দক্ষতা অর্জন করে, সেসব দেশ দক্ষ জনশক্তির সংকটে ভুগছে। সেসব দেশের বেশিরভাগ তরুণ কর্মজীবনে প্রবেশের জন্য প্রস্তুত নয়।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর