বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

তাইওয়ান ঘিরে চীনের নতুন সামরিক মহড়ার ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৬৩ সময় দেখুন
তাইওয়ান ঘিরে চীনের নতুন সামরিক মহড়ার ঘোষণা


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: তাইওয়ানকে ঘিরে নজিরবিহীন সামরিক মহড়া চালাচ্ছে চীন। সোমবার (৮ আগস্ট) সমুদ্র ও আকাশপথে আরও একটি নতুন সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে দেশটির পিপলস লিবারেশন আর্মি। এর আগে রোববার তাইওয়ানকে ঘিরে চীনের একটি সামরিক মহড়া শেষ হয়।

গত সপ্তায় চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ান সফর করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তার এ সফরের নিন্দা জানিয়ে বেইজিং এ যাবতকালের সবচেয়ে বড় সামরিক মহড়ার ঘোষণা দেয়। ন্যান্সি পেলোসি তাইওয়ান ত্যাগ করার সঙ্গে সঙ্গেই চীনের সামরিক বাহিনীর ইস্টার্ন কমান্ড মহড়া শুরু করে। মহড়া চলাকালে তাইওয়ানে হামলা চালানোর একাধিক মহড়া করে চীনের সেনারা।

চীনের পিপলস লিবারেশন আর্মি বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত তাইওয়ানের আশেপাশে ছয়টি বিমান ও সামুদ্রিক এলাকায় লাইভ-ফায়ার সামরিক মহড়া করে। এসময় দক্ষিণ চীন সাগরে তাইওয়ান ও চীনের রণতরী প্রায় মুখোমুখি অবস্থানে থাকে।

রোববার ওই মহড়া শেষ হওয়ার পরদিন সোমবার নতুন মহড়ার ঘোষণা দিল চীন। দেশটির সামরিক বাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড এক ঘোষণায় জানিয়েছে, সাবমেরিন প্রতিরোধ এবং সামুদ্রিক অভিযানের যৌথ মহড়া পরিচালনা করবে নৌ ও বিমানবাহিনী। মহড়ার সময় সমুদ্র ও আকাশপথে গুলিবর্ষণও চলবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর