বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

তাইওয়ান প্রশ্নে চীনকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২৬৮ সময় দেখুন
তাইওয়ান প্রশ্নে চীনকে সতর্ক করল যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক

তাইওয়ানকে চাপে রাখা প্রশ্নে চীনকে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হওয়ার আগে এই বার্তা দিল হোয়াইট হাউজ। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’কে এ বিষয়ে সতর্ক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন। খবর এএফপি।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

ওই বিবৃতিতে বলা হয়, ‘চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন। এ সময় তাইওয়ানের ওপর পিআরসি’র সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন তিনি।’

একইসঙ্গে আন্তঃপ্রণালী সংক্রান্ত বিভিন্ন ইস্যু শান্তিপূর্ণভাবে সমাধানে এবং তাইওয়ানের জনগণের আকাক্ষা ও বৃহত্তর স্বার্থ অক্ষুণ্ন রেখে একটি অর্থবহ সংলাপে অংশগ্রহণে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে অ্যান্টোনি ব্লিনকেন।

ওয়াশিংটন সময় আগামীকাল সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভার্চুয়াল বৈঠকের কথা রয়েছে। ব্লিনকেন ও ওয়াং এ বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে শুক্রবার কথা বলেন।

তাইওয়ানকে কেন্দ্র করে বিশ্বের বৃহত্তম অর্থনীতির এ দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। মূলত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে চীন। দেশটির সামরিক বাহিনী গত মাসে এ দ্বীপ দেশের আকাশ প্রতিরক্ষা জোন সংখ্যকবার লঙ্ঘন করে। চীনের সামরিক বাহিনীর এ অভিযানকে আগ্রাসন হিসেবে অভিহিত করে তাইওয়ানের প্রতি তাদের সমর্থনের ইঙ্গিত পুনর্ব্যক্ত করে ওয়াশিংটন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর