বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

তানোরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী ও রোকেয়া দিবস উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ সময় দেখুন


সৈয়দ মাহমুদ শাওন, রাজশাহী থেকে ::

‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যের আলোকে রাজশাহীর তানোরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পরে, একইস্থানে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসও পালিত হয়েছে। তানোর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম ফজলুর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রবিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওহাব শেখ প্রমুখ।

এসময় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। এর আগে, পৃথক দুটি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসব অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধানরা ছাড়াও গণমাধ্যমকর্মী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর